সংক্ষেপ

কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গাঁজা বিক্রির দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মুশফিকুর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত বাবুল চন্দ্র সরকার (৩৫) উপজেলার বড় আনুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সকালে বাবুলের বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁর বাড়ি থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।