সংক্ষেপ

কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার ইউএনও মো. কামরুজ্জামান এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই ছাত্রী প্রাইভেট পড়ে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। পথে বানাইচ গ্রামের জাহিদ হাসান (৩০) তাকে উত্ত্যক্ত করলে সে প্রতিবাদ করে। একপর্যায়ে জাহিদ তার গালে চড় মারেন। ছাত্রীর অভিভাবক ইউএনওকে বিষয়টি জানান। পুলিশ তাঁকে আটক করে। পরে আদালতের কাছে জাহিদ দোষ স্বীকার করলে তাঁকে ওই শাস্তি দেন ইউএনও। থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, গতকাল জাহিদকে কারাগারে পাঠানো হয়েছে।