সংক্ষেপ

কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল বুধবার মাদক সেবনের দায়ে দেলোয়ার হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দেলোয়ার গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়ার আজগর আলী মণ্ডলের ছেলে। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে বাংলা মদসহ দেলোয়ারকে আটক করা হয়। পরে তাঁকে ইউএনও পঙ্কজ ঘোষের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।