কারাদণ্ড

নীলফামারীর ডোমার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর প্রত্যেকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. ফোয়ারা খাতুন এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকার অতুল কুমার রায় (৪০), মো. নুর ইসলাম (৩৮) ও ডোমার পৌরসভার সবুজপাড়া মহল্লার দেলোয়ার হোসেন (৫৬)। ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।