কারাদণ্ড

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মো. রতন মিয়া (৪২) নামের এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) মো. তামীম আল ইয়ামীনের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। রতনের বাড়ি উপজেলার শেরপুর দক্ষিণপাড়া গ্রামে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাথপাড়া মহল্লার নুরুল হকের বাসায় ভাড়া থাকতেন। গত ২৫ ডিসেম্বর নুরুলকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁর তথ্যের ভিত্তিতে রতনকে গ্রেপ্তার করা হয়।