কারাদণ্ড

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চার জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের নির্বাহী হাকিম ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) আজিজুল রহমান ওই কারাদণ্ড দেন। রফিকুল ইসলাম (৩৫), আহেদুল ইসলাম (৪০) ও আসাদুল ইসলামকে (২৮) ১৫ দিন ও হযরত আলীকে (৪৫) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের সবার বাড়ি উপজেলার সিন্দুনা ইউনিয়নের পূর্ব সিন্দুনা গ্রামে। এ ব্যাপারে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, সাজাপ্রাপ্ত ওই চারজনকে গতকাল দুপুরে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।