একনজরে

কারাদণ্ড

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় মাদক ব্যবসার দায়ে রাশিদা খাতুন (৩৫) নামের এক নারীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে আদালতের নির্বাহী হাকিম শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজ হায়দার ভূঁইয়া ওই আদেশ দেন। রাশিদা আলমগীর হোসেনের স্ত্রী। অভিযানের সময় তাঁদের বাড়ি থেকে তিন পুরিয়া হেরোইন ও দুটি ইয়াবা বড়ি জব্দ করা হয়। গাজীপুর প্রতিনিধি