কিশোরগঞ্জের তাড়াইলে মাকে মারধর ও মাদকদ্রব্য সেবনের দায়ে তরিকুল (২২) নামের এক যুবককে গতকাল ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তরিকুল জাওয়ার ইউনিয়নের ইছাপশর গ্রামের আক্কাস আলীর ছেলে। তরিকুল প্রায়ই নেশার টাকার জন্য মা ফুলবানুকে মারধর করতেন। পরে তরিকুলের বড় ভাই বকুল মিয়া তাড়াইল থানায় এসে বিষয়টি জানান। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি