কারাদণ্ড

গাড়ি ভাঙচুরের দায়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ছাত্রশিবিরের এক সাথিকে গতকাল দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া নেতার নাম মোহাম্মদ ইউসুফ। তাঁর বাড়ি বাহারছড়া ইউনিয়নে। বাবার নাম আবদুল করিম বকশ।