একনজরে

কারাদণ্ড

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পাঁচ মাদকসেবীকে ছয় মাস করে বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার তাঁদের বগুড়ার জেলা কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গত মঙ্গলবার রাতে এবং গতকাল সকালে তাঁদের এই সাজা দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন মো. রানু, লোকমান হোসেন, ফিরোজ কবির, স্বপন শেখ ও হাবিবুর রহমান। ওই পাঁচজনকে মাদক সেবনের সময় আটক করা হয়।