মাদক সেবনের অপরাধে পঞ্চগড়ে তিন ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কাদের এই দণ্ড দেন৷ দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পঞ্চগড় বাজারের ইসতিয়াক আহম্মেদ (৪০), ইসলামবাগ মহল্লার মো. বকুল (২৮) এবং একই এলাকার ইয়াকুব আলী (৩২)৷ গতকাল বুধবার দুপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে৷ l পঞ্চগড় প্রতিনিধি|