ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) যৌন হয়রানির দায়ে মো. সোহাগ ফকির (১৯) নামের একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে এ দণ্ড দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের।