ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে সাহেদা আক্তার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাঁর কাছ থেকে ৪৮টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান তাঁকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম পারভেজ মল্লিক, সুমন চন্দ্র দাস ও মতিউর রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল বিশ্বাস উপস্থিত ছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি