লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ উচ্চবিদ্যালয়ের স্কুলছাত্রীকে ইভ টিজিং করার অপরাধে মো. ইব্রাহিম (২০) নামের এক যুবককে গতকাল বুধবার বিকেলে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান এই দণ্ড দেন। সদর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, ওই যুবককে কারাদণ্ড দেওয়ার পর গ্রেপ্তার দেখিয়ে বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।