সংক্ষেপ

কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক বিক্রির দায়ে তিন মাদক ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউএনও লোকমান হোসেন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার মর্তুজাবাদ এলাকার রমজান মিয়া (৩২), ভুলতা দিঘীরপাড় এলাকার উত্তম পাল (৩৮) ও পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার বল্লবদী এলাকার রতন মিয়া (৪০)। রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ি এসআই রবিউল ইসলাম জানান, ভোরে ভুলতা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ ওই তিনজনকে আটক করে পুলিশ। পরে দুপুরে তাঁদের আদালতের সামনে হাজির করা হয়।