কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর গ্রামের হাসিনা বেগম (৪৮) নামের এক নারী গাঁজা ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহেদুল ইসলাম এ আদেশ দেন।