চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চরচাক্তাই এলাকা থেকে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ফজলুল হক। তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম আদালতের নেতৃত্ব দেন।