নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ মাছ শিকারের অভিযোগে কোস্টগার্ড সদস্যরা গতকাল সোমবার বহির্নোঙর এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং প্রায় ১০০ কেজি ডিমওয়ালা ইলিশ মাছ আটক করা হয়। তাঁদের ব্যবহার করা একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়।