মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত ছয়টি ড্রেজার জব্দ করেছেন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়াজের নেতৃত্বে অভিযান চালিয়ে ড্রেজারগুলো জব্দ করা হয়। এ সময় মালিকেরা পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। তবে নদীতে এখনো আটটি বড় ড্রেজার রয়েছে বলে জানা গেছে।মো. শাহরিয়াজ জানান, ড্রেজারগুলো উপজেলার মতলেব ব্যাপারী, খোকন হাওলাদার, জালাল, নজরুল ইসলাম ও মিঠুর। জব্দ করার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন। নদীতে আরও আটটি ড্রেজার রয়েছে। সেগুলো কেন জব্দ করা হয়নি এ প্রশ্নের জবাবে তিনি জানান, পর্যায়ক্রমে সবগুলোই জব্দ করা হবে।