মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের মোক্তারহাট বাজারের একটি চায়ের দোকানের পাশ থেকে গতকাল বুধবার সকালে পাঁচটি ককটেল উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আকবর শিকদার (১৩) নামের এক স্কুলছাত্রকে আটক করেছে। সে চরদৌলতখান ইউনিয়নের দক্ষিণ সিটিখান গ্রামের ফরিদ শিকদারের ছেলে। তাঁকে জেল-হাজতে পাঠানো হয়েছে।