ময়মনসিংহের ভালুকা উপজেলার কয়েকটি গ্রামের ওপর দিয়ে গত শুক্রবার রাতে কালবৈশাখী বয়ে গেছে। এতে উপজেলার তালাব, নয়নপুর, আওলাতলী, বাঁশিল, মেহেরাবাড়ী ও সিডস্টোর গ্রামে একটি বিদ্যালয়সহ ৫০টি কাঁচা বসতঘর বিধ্বস্ত ও বিভিন্ন ফলদ গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভান্ডাব গ্রামের সন মিয়া (৬০) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন।