কাল আ.লীগের সংসদীয় বোর্ডের সভা

আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বসছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা। গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করবেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সচিব সৈয়দ আশরাফুল ইসলাম বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।

আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।