‘ক্ষমতায়নে হরিজন জনগোষ্ঠী’ প্রতিপাদ্য সামনে রেখে কাল শনিবার ফরিদপুরে হরিজন মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মহাসমাবেশের আয়োজন করেছে ওই সংগঠনটির ফরিদপুর জেলা শাখা।
শহরের গোয়ালমাট এলাকায় পৌর মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।