কাহালুতে অর্ধদিবস হরতাল আজ

বগুড়ার কাহালু সদরে আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে। স্কুলছাত্র নাঈমুল ইসলাম (১৩) হত্যা মামলার প্রধান তিনজন আসামি গত ছয় মাসেও গ্রেপ্তার না হওয়ায় এ হরতাল পালন করা হচ্ছে। কাহালু পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ হরতাল ডেকেছে।