সংক্ষেপ

কিশোরী সমাবেশ

‘কন্যাশিশুর বিয়ে নয়, তারা করবে বিশ্ব জয়’—এ আহ্বানকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে কিশোরী সমাবেশ। ফরিদপুর সদরের ডোমরাকান্দি উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার আয়োজিত এ সমাবেশে পাঁচটি বিদ্যালয়ের ১৩০ জন কিশোরী অংশ নেয়। শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) বাল্যবিয়ে নিরোধ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান হয়। এ কার্যক্রমে সহযোগিতা করেছে নেদারল্যান্ডসের ‘ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ (আইসিডিআই)। উদ্বোধনী অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জালালউদ্দীন আহমেদ সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক। এ উপলক্ষে ফুটবল, নাচ, গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।