কীর্তনখোলা ভরাট করে বাঁধ নির্মাণে নিষেধাজ্ঞা

বরিশালের কীর্তনখোলা নদী ভরাট করে বাঁধ নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে ওই বাঁধের নির্মাণকাজ বন্ধ করে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য বরিশালের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।