মুন্সিগঞ্জ শহরে গতকাল শনিবার বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে পুলিশের ট্রাফিকসহ ২০ জন আহত হয়েছেন। শহরের কোর্টগাঁও, মানিকপুর, খালইস্ট, জগদ্ধাত্রীপাড়া, পুরাতন কাচারি ও শিল্পকলা একাডেমী এলাকায় একটি পাগলা কুকুর এ কাণ্ড ঘটিয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদের ঢাকার মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে (আইডিএইচ) নেওয়া হয়েছে। ট্রাফিক (কনস্টেবল) মজিবর বলেন, ক্ষুব্ধ জনতা কুকুরটি মেরে ফেলেছে।