মানবতাবিরোধীদের ফঁাসির দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড়ের পূবালী চত্বরে তরুণদের ঢল নামে। বিকেল চারটা থেকেই বাউলগান শুরু হয়। এরপর নারী-পুরুষ Èতুই রাজাকার' ধ্বনিতে কান্দিরপাড় এলাকা প্রকম্পিত করেন।কখনো স্লোগান, কখনো গান, কখনো নাচ∏এমন হরেক রকম আয়োজনে তরুণেরা মানবাতাবিরোধীদের ফঁাসির আওয়াজ তোলেন। তরুণদের চেতনায় দৃপ্ত হয়ে সংহতি জানান নগরের বিভিন্ন পেশার মানুষ।