জাহানারা বেগমসমাজসেবক মরহুম জালাল আহমেদ মাতুব্বরের স্ত্রী জাহানারা বেগমের কুলখানি আজ শনিবার বাদ আসর চকরিয়ার সাহারবিলে নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধ করা হয়েছে। জাহানারা বেগম (৬৫) গত বুধবার রাত ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি সাত ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জাহানারা বেগম প্রথম আলোর কর্মী মাহবুব এলাহীর মা।