শেখ নুরুজ্জামানপুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক পুলিশ সুপার শেখ নুরুজ্জামানের কুলখানি আজ শুক্রবার বাদ আসর তাঁর উত্তরার বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তিনি ৫ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। তিনি চার মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি। সুফিয়া বেগমসুফিয়া বেগমের কুলখানি উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর ঢাকার খিলগাঁওয়ের প্রভাতীবাগে ১১৬৪/এ নিজ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমার স্বজন ও শুভানুধ্যায়ীদের শরিক হয়ে রুহের মাগফিরাত কামনা করার অনুরোধ জানানো হয়েছে। সুফিয়া বেগম ৭ ফেব্রুয়ারি ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি অবসরপ্রাপ্ত ডেপুটি কর কমিশনার মো. আবদুর রশিদের স্ত্রী। বিজ্ঞপ্তি।