কুষ্টিয়ায় ছাদধসে দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে নির্মাণাধীন ফটকের ছাদধসে দুই শিশু নিহত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে বড়বাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু আপন চাচাতো ভাই। তারা হলো সেকেন উদ্দীনের ছেলে আব্দুর রহিম (১০) ও একেন উদ্দীনের ছেলে জুয়াবের আহমেদ (৯)। এ ঘটনায় আহত একেনের আরেক ছেলে মোকারম হোসেনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।