কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোররাতে উপজেলার দিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সুলতান মিয়া (৫৫), তাঁর স্ত্রী হাজেরা বেগম (৪৫) এবং নাতনি রোমানা (১৪) ও আনিকা (৭)। আরেক নাতনি মৌসুমীকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।