ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের আওতাধীন তিতাস গ্যাস ফিল্ডসের ২৬ নম্বর কূপের খননকাজ শুরু হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলার নন্দনপুর এলাকায় বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ ও অপারেশন) শফিকুল ইসলাম এ খননকাজের উদ্বোধন করেন। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন ১১ হাজার ৮১০ ফুট গভীরতার কূপের খননকাজ করছে। এতে অর্থায়ন করছে এডিবি ও জিওবি। কূপের প্রকল্প পরিচালক আলীম মুখতেজার বলেন, খনন শেষ হলে দৈনিক ২০-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।