রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারবাড়ী গ্রামে গতকাল বুধবার আবদুল মান্নান শেখ (৫২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর ছোট ভাই কাবিল শেখও আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।