সংক্ষেপ

কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আবদুল মান্নান (৩৮) নামের এক কৃষকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। মান্নান উপজেলার রামকান্তপুর গ্রামের বিশু সরকারের ছেলে। এ ব্যাপারে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, রাতে লোডশেডিং চলা অবস্থায় তিনি বাড়ির বৈদ্যুতিক লাইন মেরামত করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ এলে মান্নান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।