একনজরে

কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুদিন আগে সংঘর্ষে আহত কৃষক হারুন মিয়া (৫৫) গতকাল বুধবার ভোররাতে মারা গেছেন। তিনি কুমিল্লা শহরের একটি বেসরকাির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা গ্রামের হারুন মিয়া ও আবদুর রশিদের লোকজনের মধ্যে গত সোমবারের সংঘর্ষে হারুন মিয়া আহত হন৷ লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷