কৃষিঋণ

ভোলার সহস্রাধিক কৃষককে ‘এ’ কার্ডের (কৃষি কার্ড) মাধ্যমে কৃষিঋণ দেওয়া হবে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) কার্যালয়ে ইউএসএআইডির কৃষি সম্প্রসারণ প্রকল্প ও জিজেইউএসের মধ্যে এ ঋণসংক্রান্ত সমঝোতা চুক্তি হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএআইডির কৃষি সম্প্রসারণ প্রকল্পের দলপ্রধানবিদ্যুৎ কুমার মোহালদার ও জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন ওরফে মহিন মিয়া। এ সময় ইউএসএআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে জিজেইউএসের কার্যক্রম ও এ-কার্ড এজেন্ট ব্যাংকেরকার্যক্রম ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।