নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত স্কুলশিক্ষক জসিমউদ্দিন তালুকদার (৪৫) গত রোববার বিকেলে মারা গেছেন। তিনি উপজেলার বাঁশাটি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামে গত শনিবার একটি ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। এতে জল্লি গ্রামের লুৎফুর রহমান ও রামজীবনপুর গ্রামের জসিমউদ্দিন তালুকদারের ষাঁড়ের মধ্যে লড়াইয়ের কথা ছিল। কিন্তু জসিমউদ্দিন একপর্যায়ে লড়াইয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন।