
কুমিল্লা নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রাস্তার পাশে ১০টি ককটেল পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো ঘিরে রেখেছে।
আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তা মামুন আবদুল হান্নান বলেন, কে বা কারা পলিথিনে মুড়িয়ে নয়টি ককটেল ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে ফেলে রাখে। আরেকটি খোলা পড়ে ছিল। ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।