কোরবানির ঈদ উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গবাদিপশুর আটটি অস্থায়ী হাট প্রস্তুত রয়েছে। এর মধ্যে দুটি হাটে গতকাল শুক্রবার থেকে গরু আসা শুরু হয়েছে।
উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর গবাদিপশুর আটটি অস্থায়ী হাট বসানো হচ্ছে। হাটগুলো হচ্ছে জিনজিরা বাজার, খাড়াকান্দি মাদ্রাসা মাঠ, রাজাবাড়ী মাঠ, রসুলপুর মাদ্রাসা মাঠ, আগানগর আমবাগিচা খেলার মাঠ, হাসনাবাদ বালুর মাঠ, ঘাটারচর বালুর মাঠ ও নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী-সংলগ্ন মাঠ।