কেরানীগঞ্জ উপজেলায় যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।উপজেলা প্রশাসন চত্বরে গতকাল রোববার বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, সহকারী কমান্ডার সিদ্দিকুর রহমান, সাবেক কমান্ডার সেলিম রেজা প্রমুখ।উপজেলার ১২টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারসহ শতাধিক মুক্তিযোদ্ধা এই মানববন্ধনে অংশ নেন।