মো. ফিরোজ হোসেনের (৩০) বাড়ি কুষ্টিয়ায়। ছোট্ট ফুটফুটে এক বাচ্চার বাবা তিনি। পরিবারের অন্য সদস্যরা তাঁর উপার্জনের ওপরই নির্ভরশীল। কিন্তু দেড় বছর ধরে শরীরে দুরারোগ্য ক্যানসার বাসা বেঁধেছে তাঁর।
সহায়-সম্পত্তি সব বেচে, ধারদেনা করে আর শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ফিরোজের চিকিৎসা চলছে। প্রয়োজনীয় কেমোথেরাপি শেষ হয়েছে। চলছে রেডিওথেরাপি। দীর্ঘদিন এ অসুখের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে তিনি নিঃস্ব হয়েছেন আগেই। শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকেও আর সাড়া পাচ্ছেন না। অর্থের অভাবে বাকি চিকিৎসাটুকু তাই বন্ধ হওয়ার পথে।
ফিরোজকে সহায়তা পাঠানোর ঠিকানা: মো. কিসমত আলী, হিসাব নম্বর-৩৪০.৩৫০১৮, জনতা ব্যাংক, চৌড়হাস বাজার শাখা, কুষ্টিয়া। বাংলাদেশের বাইরে থেকে পাঠাতে হলে: মো. আনিসুর রহমান রাজিব, হিসাব নম্বর-২১০.১১২.১০০.৭০০১, সিটি ব্যাংক, নিকুঞ্জ শাখা, সিটি ব্যাংক সুইফট কোড-সিআইবিএলবিডিডিএইচ, শাখা কোড-১৮৪, শাখার রাউটিং নম্বর-২২৫২৬১২৭৯। বিজ্ঞপ্তি