এক দিনের ক্রিকেট ম্যাচে গতকাল মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করায় জাতীয় সংসদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়েছে। স্পিকার আবদুল হামিদ সংসদকক্ষে বাংলাদেশের এ বিজয়ের খবর জানান।গতকাল অধিবেশনের আইন প্রণয়ন কার্যাবলি চলাকালে এ অভিনন্দন জানানো হয়। স্পিকার সংসদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কলাকুশলীসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব কর্মকর্তাকে অভিনন্দন জানান। এ সময় অধিবেশনকক্ষে উপস্থিত সাংসদেরা টেবিল চাপড়ে তাঁকে সমর্থন করেন।