ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা উপজাতি আদিবাসী নয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশে যেসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করছে, তারা আদিবাসী নয়। তারা উপজাতি। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ ভূগোল পরিষদ আয়োজিত ‘রাজধানী ঢাকার বৃদ্ধি ও পরিবেশ’ বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আইএলও কনভেনশনে ‘আদিবাসী’ ও ‘উপজাতি’ জনগোষ্ঠীর যে বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, সে অনুযায়ী পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় যেসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করছে, তারা আদিবাসী নয়, উপজাতি। ভূগোল পরিষদের সভাপতি অধ্যাপক এ কিউ এম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন অর রশিদ ও ভূগোল পরিষদের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম বক্তব্য দেন।