খননের দাবিতে কুমার নদে মানববন্ধন

নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে গত শনিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের শৈলকুপাবাসী কুমার নদে প্রতীকী অনশন ও মানববন্ধন করেছে।শৈলকুপা শহরের ওপর দিয়ে প্রবাহিত কুমার নদের নতুন সেতুর নিচে ঘণ্টাব্যাপী প্রতীকী অনশনে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ সময় পরিবেশবিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, এ টি এম শহীদুল ইসলাম, সুজন বিপ্লব, এস কে লুসানুর রহমান প্রমুখ। পরে তাঁরা ১৫ মিনিট মানববন্ধন করেন।