কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক খন্দকার আবদুর রহমান (৮৩) গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, সাত মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল আসরের নামজের পর ফরিদপুরের নগরকান্দার গাট্টি উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। আজ আসরের নামাজের পর গ্রামের মসজিদে দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হবে। খন্দকার আবদুর রহমান বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের বাবা। বিজ্ঞপ্তি