খাগড়াছড়িতে গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত হয়েছেন। উপজেলার বড়ইতলী এলাকায় আজ শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নতুন কুমার চাকমা (৫০) ও প্রতুল্লময় চাকমা (৩৫)। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সংগঠক রিকো চাকমা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (সন্তু লারমা) দায়ী করেছেন তিনি।