খাগড়াছড়িতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় গতকাল শনিবার মামলা করা হয়েছে। আওয়ামী লীগের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার দে বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় অভিযোগে বলা হয়েছে, ৪ নভেম্বর খাগড়াছড়ি বাজারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহসভাপতি আমিন শরীফসহ ১৬ জন নেতার নাম উল্লেখসহ আরও ১০-১৫ জন বাদীকে হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়। এ হামলা তাঁকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলে বাদী অভিযোগ করেন। হামলার সময় তাঁর মোটরসাইকেল ভাঙচুরসহ ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনাটি ৪ নভেম্বর সংঘটিত হলেও বাদী ঘটনার ১৯ দিন পর ২২ নভেম্বর খাগড়াছড়ি থানায় অভিযোগ দায়ের করেন।