খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান রুইথি কার্বারি গতকাল সোমবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। পার্বত্য জেলার প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ কান্তি ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।দুর্নীতি ও জঙ্গি মদদের অভিযোগে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ দাবিতে খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগসহ সাতটি সংগঠন গত রোববার থেকে জেলা পরিষদ প্রাঙ্গণে লাগাতার অবস্থান ও ঘেরাও কর্মসূচি দেয়। এই কর্মসূচির দ্বিতীয় দিনে চেয়ারম্যান রুইথি কার্বারি পদত্যাগ করেন। পরিষদের তিন সদস্য আবু বক্কর ছিদ্দিক, অনিমেষ দেওয়ান ও সানু মং মারমা এখনো পদত্যাগ করেননি।