ভোজনরসিকদের জন্য চট্টগ্রাম নগরের শিশু একাডেমী প্রাঙ্গণে শুরু হয়েছে দুদিনব্যাপী খাদ্য উৎসব। গতকাল শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। নগরের ১৬টি রেস্তোরাঁ এ উৎসবে অংশ নিয়েছে।
ইমপ্রেশন কমিউনিকেশনস লিমিটেড এ উৎসবের আয়োজক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাদাঈন সাবিত প্রথম আলোকে বলেন, ভিন্ন স্বাদের খাবার খেতে প্রতিদিনই ভোজনরসিক মানুষেরা নগরের বিভিন্ন রেস্তোরাঁয় ভিড় জমান। তাঁদের জন্যই এ ফুড কার্নিভ্যালের আয়োজন। ১৬টি রেস্তোরাঁ বৈচিত্র্যময় খাবার নিয়ে এ উৎসবে হাজির হয়েছে।